ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উপদেষ্টা ফারুকী
অ্যাপেনডিসাইটিসের সফল অস্ত্রোপচারের পর প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি নিজ বাসভবনে ফেরেন।
বাবার ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার শিশুকন্যা ইলহাম। ফারুকীর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মেয়ের আবেগঘন পুনর্মিলনের একটি ভিডিও শেয়ার করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে চার দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন ফারুকী। কিন্তু পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
ঢাকায় আনার পর চিকিৎসকরা জানান, তিনি অ্যাপেনডিসাইটিসে আক্রান্ত হয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পরদিন রোববার (১৭ আগস্ট) তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস