ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন বাংলাদেশি যুবক
বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গনে ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান আবারও দ্রুততম মানব হলেন। ফেব্রুয়ারির জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে না পারায় সেই সময় খেতাব পেয়েছিলেন ইসমাইল। তবে এবার সামার অ্যাথলেটিক্সে অংশ নিয়ে নিজের আসন পুনরুদ্ধার করলেন ইমরান।
বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিযোগিতায় নেমে ইমরান ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন। খেতাব ফিরে পেয়ে তিনি বলেন, নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি গত ৬-৭ মাস ইনজুরিতে ভুগেছি, এমনকি অপারেশনও করতে হয়েছে। কঠিন সময় পার করে আবারও প্রথম হতে পেরে ভীষণ ভালো লাগছে।
যদিও আন্তর্জাতিক মানদণ্ডে ১০০ মিটারে ১০.৬৪ সেকেন্ড সময় যথেষ্ট নয়, তবু ইমরান আশাবাদী। তার ভাষায়, এখন এটি গ্রহণযোগ্য, কারণ ২-৩ মাস অনুশীলনের বাইরে ছিলাম। সামনে এসএ গেমসে ভালো কিছু করার চেষ্টা করব।
এবারের আসরে সেনাবাহিনীর মোতালেব ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। আর গত ফেব্রুয়ারিতে দ্রুততম মানব হওয়া ইসমাইল ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে নেমে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)