ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিএসই-তে উত্থানের শীর্ষে ৭ প্রতিষ্ঠান
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ আগস্ট) দামে সবচেয়ে বেশি উত্থান হয়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের (আইএসএন)। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
সপ্তাহজুড়ে আইএসএন-এর শেয়ার দর বেড়েছে ৪৭.২৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৯ টাকা ৩০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৭২ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩ টাকা ৩০ পয়সা।
সপ্তাহের উত্থান তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেঘনা সিমেন্ট। এ সময়ে শেয়ারের দাম বেড়েছে ২৮.৩৩ শতাংশ। আগের সপ্তাহে প্রতিটি শেয়ারের দর ছিল ৪২ টাকা, যা এক সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ১১ টাকা ৯০ পয়সা।
তৃতীয় অবস্থানে থাকা বিডি অটোকারস-এর শেয়ার দর বেড়েছে ২৬.৪৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এর দাম ছিল ১১৭ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১ টাকা।
এছাড়া উত্থানের শীর্ষ তালিকায় আরও যেসব কোম্পানি রয়েছে তাদের মধ্যে— জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ২৬.১৫ শতাংশ, শ্যামপুর সুগারের ২৪.৫৩ শতাংশ, ঝিলবাংলা সুগারের ২২.৫৯ শতাংশ, সোনালী পেপারের ২০.৭৪ শতাংশ, আজিজ পাইপ ও টেকনো ড্রাগের শেয়ার দর বেড়েছে সমান ১৮.৭৩ শতাংশ, আর লিগ্যাছি ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ১৬.২৬ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)