ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা

২০২৫ আগস্ট ২২ ১০:৫৪:৫২

ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা

ভুটানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। এবার দ্বিতীয় ম্যাচেই অপেক্ষা শক্ত প্রতিপক্ষ ভারতের। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

প্রথম ম্যাচে বাংলাদেশ যেমন ভুটানকে হারিয়েছে, তেমনি ভারতও দারুণ ফর্মে থেকে নেপালকে বড় ব্যবধানে পরাজিত করেছে। ভারতের এমন পারফরম্যান্স দেখে সতর্ক অবস্থায় আছে লাল-সবুজের মেয়েরা। কোচিং স্টাফদের মতে, শিরোপা জয়ের পথে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারতই। তাই আক্রমণভাগ থেকে রক্ষণভাগ—সর্বত্র সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশের ফুটবলাররা।

টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে এই ম্যাচের পর ২৪ ও ২৭ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৯ আগস্ট ভুটানের সঙ্গে এবং ৩১ আগস্ট আবারও ভারতের বিপক্ষে লড়বে অর্পিতারা।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে ইতোমধ্যেই সাতটি শিরোপা জিতেছে বাংলাদেশ, তবে অনূর্ধ্ব-১৭ শিরোপা এখনো হাতছোঁয়া দূরত্বে। এ বার সেই স্বপ্ন পূরণে নতুন মুখ আর অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এগোচ্ছে জয়ীতারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত