ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ইতিহাসে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট)। তিন ইউনিটের এই ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিসিইউ-এর তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—এই তিন ইউনিটে আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হয়নি; আগের আবেদনটিই ডিসিইউর জন্য কার্যকর হিসেবে গণ্য করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: শুক্রবার (২২ আগস্ট), বিকেল ৩টা থেকে ৪টা।
বিজ্ঞান ইউনিট: শনিবার (২৩ আগস্ট), বেলা ১১টা থেকে ১২টা।
ব্যবসায় শিক্ষা ইউনিট: শনিবার (২৩ আগস্ট), বিকেল ৩টা থেকে ৪টা।
পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার দিন আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে।
তিনটি ইউনিটের পরীক্ষাই ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত ২০ নম্বর যোগ করে মোট ১২০ নম্বরের ওপর মেধাতালিকা তৈরি করা হবে।
আগামী ৩০ অক্টোবর থেকে নতুন এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ কে এম ইলিয়াস বলেন, "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যাত্রা ভর্তি পরীক্ষার মাধ্যমেই শুরু হচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ার অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?