ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপেই ভারত-পাকিস্তান নাটকের মঞ্চ
২০২৫ সালের এশিয়া কাপকে কেন্দ্র করে আবারও বিতর্ক ও শ্লেষাত্মক মন্তব্যে সরব হয়েছেন সাবেক ক্রিকেটাররা। ভারত-পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ও কামরান আকমল এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ, যা নিয়ে আগেই আলোচনা শুরু হয়েছে।পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মনে করছেন, সূচির পেছনে উদ্দেশ্যপ্রণোদিত চিন্তা কাজ করেছে, যেখানে বারবার ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পথ খুলে রাখা হয়েছে।
ভারতের সাবেক কিছু ক্রিকেটারও দিয়েছেন বিতর্কিত মন্তব্য। কেউ এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার পক্ষে, আবার কেউ আইসিসি ও এশিয়া কাপেও ভারত-পাকিস্তান ম্যাচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।সবকিছু ছাপিয়ে কিছু সাবেক ক্রিকেটার খেলাকে রাজনীতির বাইরে রাখতে আহ্বান জানিয়েছেন। তাদের মতে, রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখা উচিত এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই দলকে মুখোমুখি হওয়া উচিত।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে। এবারের আসরে অংশ নিচ্ছে ৮ দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে। আর ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক, বক্তব্য আর রাজনৈতিক টানাপড়েনে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উত্তেজনা আরও বেড়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)