ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের মেয়েদের
থিম্পু, ভুটান - সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে পরাজিত করে দুর্দান্ত শুরু করেছে। দলের পক্ষে আলপি আক্তার দুটি এবং সুরভী আক্তার প্রীতি একটি গোল করেন।
বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। তবে গোলের জন্য প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরিফা আক্তারের লম্বা পাস থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন প্রীতি।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ তাদের আধিপত্য বজায় রাখে। খেলার ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে দলের দ্বিতীয় গোলটি করেন আলপি আক্তার। এর কিছুক্ষণ পর ৬১ মিনিটে ভুটানের রিনজিন দেমা চোডেন একটি গোল শোধ দেন। তবে ম্যাচের ৬৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আলপি।
এই জয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশ শুভ সূচনা করলো। আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)