ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ
লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ আরও একবার সেরার স্বীকৃতি পেলেন। পেশাদার ফুটবলারদের সংগঠন (পিএফএ)-এর ভোটে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কার তিনবার জিতে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন।
মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউজে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। গত মৌসুমে লিভারপুলের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। মৌসুমজুড়ে তিনি ২৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮টি গোল।
বর্ষসেরা হওয়ার এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। তালিকায় ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, চেলসির কোল পালমার, আর্সেনালের ডেক্লান রাইস এবং সালাহর লিভারপুল সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এর আগে মিশরীয় এই ফরোয়ার্ড ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।
একই অনুষ্ঠানে পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। আর চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস