ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে: পলক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মন্তব্য করে বলেছেন, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে তার প্রমাণ আজিজুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে উদ্দেশ করে এ মন্তব্য করেন পলক।
বুধবার (২০ আগস্ট) আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে ওঠানোর সময় পলকের মাথায় হেলমেট, হাতে হাতকড়া এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। পরে কাঠগড়ায় নিয়ে জ্যাকেট খুলে দেয়া হয়। শুনানি শুরুর আগে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন ও অনেককে সালাম জানান।
ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমান সকাল সাড়ে ১০টায় এজলাসে বসার পর শুনানি শুরু হয়। এসময় পলক কাঠগড়ার একেবারে সামনে গিয়ে দাঁড়ান।
তদন্ত কর্মকর্তা আদালতে জানান, গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন নিহত হন। তদন্তে আসামি জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় গুলিতে ট্রাকচালক হোসেন নিহত হন। পরে তার মা রিনা বেগম ৩১ আগস্ট মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, এটা একটি হত্যা মামলা। তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর দমন অভিযান চালানো হয়। অনেককে গুলি করে হত্যা করে গণকবরে সমাহিত করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে পলক সরাসরি সম্পৃক্ত।
পরে বিচারক এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬