ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র : গভর্নর
বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি দৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হিসেবে প্রতিস্থাপিত হবে।
বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, নগদ লেনদেন দুর্নীতি বাড়িয়ে তোলে এবং কর ফাঁকির সুযোগও সৃষ্টি করে। তাই এই প্রবণতা এখন থেকে বন্ধ করতে হবে।
ড. আহসান আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি হলে সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি আর্থিক লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।
তিনি উল্লেখ করেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এই ধরনের ঋণসেবা গ্রহণ করছেন এবং এ পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল