ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দীর্ঘ তিন বছরের বিরতি শেষে আবারও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
দীর্ঘ তিন বছরের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে ঐতিহ্যবাহী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। এবারের আসরটি গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ‘তারুণ্যের উৎসব’ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং আটটি জোনকে আটজন শহীদের নামে নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাফুফের অর্গানাইজিং কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ফেডারেশনের সহ-সভাপতি এবং কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, ২৫ আগস্ট টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।
২০২১ সালে সর্বশেষ অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে জেলা দলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড অংশ নিলেও এবার কেবল জেলার দলগুলো নিয়েই প্রতিযোগিতাটি হবে। এ বিষয়ে ওয়াহিদ উদ্দিন চৌধুরি বলেন, "মন্ত্রণালয়ের নির্দেশনা ও সহযোগিতায় আমরা এবার জেলা দলগুলো নিয়ে আন্তঃজেলা প্রতিযোগিতা আয়োজন করছি।"
জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টটি তিন মাস ধরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে চলবে। প্রথম পর্বে মোট ১১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং কোনো খেলা ড্র হলে সরাসরি টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হবে। প্রথম পর্ব থেকে উত্তীর্ণ ৩২টি দল নিয়ে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)