ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
এনটি স্ট্রাইককে ২২ রানে হারালো বাংলাদেশ 'এ' দল
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইককে ২২ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করে নাঈম শেখ, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানেই থেমে যায় এনটি স্ট্রাইকের ইনিংস।
মঙ্গলবার (১৯ আগস্ট) মারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিসান আলম। মাত্র ৩.৩ ওভারেই তারা ৫৫ রানের জুটি গড়েন। নাঈম ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এরপর জিসান ২৩ বলে ৩০ রান করে ফিরে গেলে রানের গতি কিছুটা কমে আসে। সাইফ হাসান ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন।
এরপর দলের হাল ধরেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। সোহান ২৩ বলে ৩৫ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে, আফিফ হোসেন ধীরগতিতে শুরু করলেও শেষ পর্যন্ত ৪০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ইয়াসির আলীর ১৩ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৭২ রানে পৌঁছায়।
১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে এনটি স্ট্রাইক। মাত্র ২৪ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। রিপন মন্ডল, হাসান মাহমুদ ও তোফায়েল আহমেদের বোলিংয়ে দুই ওপেনারসহ স্যাম এল্ডার দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন।
এরপর কনর ক্যারল (৩০ বলে ৪৩) ও জর্ডান সিল্ক (৪১ বলে ৪৮) জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে দলীয় ১০৫ রানের মাথায় এই জুটি ভাঙেন স্পিনার রাকিবুল হাসান। ক্যারল ও সিল্ক দুজনকেই ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে চালকের আসনে বসান রাকিবুল। এরপর আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে না পারায় ১৫০ রানেই থেমে যায় এনটি স্ট্রাইকের ইনিংস।
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ এবং হাসান মাহমুদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’