ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
দুর্নীতি রোধে বিসিবিতে যোগ দিলেন অ্যালেক্স মার্শাল
ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)। এ লক্ষ্যে নিয়ে যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর প্রাক্তন কর্মকর্তা এবং আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনি আজ সোমবার (১৮ আগস্ট) ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২০১৯ সালে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আকসুকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। সেই সময় আকসুর নেতৃত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল। বিসিবি এখন তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে চায়।
অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে পুনর্গঠন করবেন এবং ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট ও আকু কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ পরিচালনা করবেন। পাশাপাশি আকুর অতীত কার্যক্রমের পর্যালোচনা করবেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে পড়েছে। আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে শক্তিশালী করার জন্য অ্যালেক্স মার্শালের মতো অভিজ্ঞ পরামর্শকের প্রয়োজন ছিল। তাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’
অ্যালেক্স মার্শাল ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পরে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও পান। ডোপিং ইউনিট আলাদা হওয়ায় বর্তমানে তিনি শুধুমাত্র দুর্নীতি দমন কার্যক্রমে মনোযোগী।
বাংলাদেশ ক্রিকেট দুর্নীতিমুক্ত রাখতে এ পদক্ষেপকে গুরুত্ব দিয়ে দেখছে ক্রিকেট সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস