ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় আটক ৫
সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর লুট ও চুরির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার পর খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে। গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতকারী সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অনুমোদন ছাড়া কোটি টাকার পাথর লুট করছে। অভিযুক্তদের পরিচয় তখন শনাক্ত করা সম্ভব হয়নি।
এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এভাবে পাথর উত্তোলন খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর লঙ্ঘন। পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।
অভিযুক্তদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে ভোলাগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?