ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতে আসছে আল নাসের, রোনালদো কি থাকবেন?
প্রথমবারের মতো ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর ড্রতে তার সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে একই গ্রুপে পড়েছে ভারতের ক্লাব এফসি গোয়া।
এএফসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর অর্থ, এফসি গোয়া যেমন সৌদি আরবে খেলতে যাবে, তেমনি আল নাসরকেও ভারতে এসে ম্যাচ খেলতে হবে। এই সূত্রেই রোনালদোর ভারতে পা রাখার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
তবে, পর্তুগিজ তারকার ভারতে আসা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। জানা গেছে, রোনালদোর চুক্তিতে এমন শর্ত রয়েছে যে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-২ এর অ্যাওয়ে ম্যাচ খেলতে তিনি বাধ্য নন। ক্লাব কর্তৃপক্ষও তাকে এর জন্য চাপ দিতে পারবে না। ফলে, রোনালদো ভারতে খেলতে আসবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তার ব্যক্তিগত ইচ্ছার ওপর।
রোনালদো না এলেও ফুটবলপ্রেমীদের হতাশ হওয়ার কারণ নেই। আল নাসরের হয়ে ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে সাদিও মানে, জোয়াও ফেলিক্স এবং ইনিগো মার্টিনেজের মতো বিশ্বমানের তারকাদের।
‘ডি’ গ্রুপে আল নাসর এবং এফসি গোয়ার সঙ্গে অন্য দুটি দল হলো ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)