ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন সন হিউং-মিন
বিশ্ব ফুটবলকে অবাক করে দিয়ে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পেছনে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিউং-মিন। মেজর লিগ সকারে (এমএলএস) যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যেই তার লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ক্লাবের ৭ নম্বর জার্সিটি বিশ্বের সর্বোচ্চ বিক্রিত খেলোয়াড়ের জার্সি হিসেবে রেকর্ড গড়েছে।
এলএএফসি-এর সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটন এই তথ্য নিশ্চিত করে বলেছেন, "এটি কেবল এমএলএস-এর ইতিহাসে সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সিই নয়, বর্তমানে বিশ্বের সব ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি।" তিনি আরও জানান, জার্সি বিক্রির দৌড়ে সন এই মুহূর্তে মেসি, রোনালদো এমনকি বাস্কেটবল তারকা লেব্রন জেমস এবং স্টিফেন কারির চেয়েও অনেক এগিয়ে আছেন।
উল্লেখ্য, টটেনহ্যাম হটস্পারে এক দশক কাটানোর পর সন হিউং-মিন ৭ আগস্ট এমএলএস-এর ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন। ক্লাবটি প্রায় ১৯.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে, যা এমএলএস-এর ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। তার আগমনে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এবং ক্লাবের জার্সি বিক্রি ও টিকিটের চাহিদা নাটকীয়ভাবে বেড়ে গেছে।
সনের ৭ নম্বর জার্সিটির দাম রাখা হয়েছে ১৯৫ ডলার। বিপুল চাহিদার কারণে জার্সি ডেলিভারিতেও বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা