ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
হ্যাক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পুনরুদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের (www.ssl.du.ac.bd) একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর তা পুনরুদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের একটি অংশ ssl.du.ac.bd হ্যাক হওয়ার পর দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে। ওয়েবসাইটটি বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্যাক হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর আইসিটি সেলের প্রযুক্তিবিদরা দ্রুত ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেন। বর্তমানে এটি সুরক্ষিত আছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১টার দিকে একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেয় হ্যাকাররা। এতে ঢাবি শিক্ষার্থীদের ইসকনবিরোধী আন্দোলন গতিময় করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ জানানো হয়।
আসিফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য