ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, কঠোর হুঁশিয়ারি
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষকদের সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যেখানে শিক্ষক নেতাসহ বিভিন্ন অতিথির বক্তব্য দেয়া শুরু হয়েছে। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শিক্ষক মিছিল করে এখানে জড়ো হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাব এলাকা কানায় কানায় পূর্ণ এবং আশপাশের সড়কগুলোতেও শিক্ষকরা অবস্থান গ্রহণ করেছেন। জাতীয় ঈদগাহ ও শিক্ষা ভবন এলাকা থেকেও অনেক শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকার শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি দেয়। সেই সময় শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেওয়া হয় তবে তা বাস্তবায়িত হয়নি। পরে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা করে ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি, পাশাপাশি পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধির ঘোষণা দেন।
তবুও ২০২৫-২৬ অর্থবছর শুরু হলেও সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে দাবি আদায়ে শিক্ষকরা আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। সমাবেশে জানানো হয়েছে, আজকের দিন শেষ পর্যন্ত সরকার যদি স্পষ্ট কোনো ঘোষণা না দেয়, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?