ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অবরুদ্ধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক কার্যালয়
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক কার্যালয় আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে অবরুদ্ধ করে রেখেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তারা নয় দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য বিকেল ৩টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।
শিক্ষার্থীদের নয় দফা দাবি হল- অন্তর্বর্তীকালীন প্রশাসক কর্তৃক পরীক্ষা নিয়ন্ত্রণ; রেজিস্ট্রেশনের সকল ফি সরাসরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জমা; নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণের নিশ্চয়তা; সাত কলেজের শিক্ষকদের দ্বারা প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন; পরীক্ষার ফলাফল ৪০ কর্মদিবসের মধ্যে প্রকাশ এবং সিজিপিএ শর্ত বাতিলসহ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা।
এছাড়া প্রশাসক (ভিসি) নিয়োগের পরপরই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর এবং মানোন্নয়ন ফি কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলো সমাধানের জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রশাসক কার্যালয় অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের দাবি, তাদের সব শর্ত পূরণ করা হলে তারা পরীক্ষায় অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)