ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
হলে ছাত্ররাজনীতি বন্ধ করতে না পারায় বাগছাস নেতার পদত্যাগ
জুলাই গণঅভ্যুত্থানের ৯ দফার অন্যতম দফা ছিলো বিশ্ববিদ্যালয়ের হলে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। জুলাই থেকে তৈরী হওয়া দল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে ভূমিকা রাখতে না পারায় পদত্যাগ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসাইন।
শুক্রবার (৮ আগষ্ট) রাত ১১ টায় এক ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রিয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিবিরের গুপ্ত রাজনীতি কিংবা ছাত্রদলের একক আধিপত্যের আশঙ্কা এবং জুলাই প্রীতির কারণে আমি বাগছাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তিনি বলেন, ৯ দফার অন্যতম একটি দফা ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হবে। অন্যদিকে হলের শিক্ষার্থীরা ১৭ই জুলাই প্রভোস্ট কর্তৃক সকল প্রকার দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করায়। কিন্তু বিভিন্ন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা যায় নি এবং কেনো সেটা সম্ভব হয় নি সেটা আমি বিগত একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলাম।
রিয়াদ বলেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল, ফ্যাকাল্টি সহ ইনস্টিটিউশনগুলোতে ছাত্ররাজনীতি বন্ধে বাগছাসের ভূমিকা এবং গুপ্ত শিবিরের ছোট টিম কিংবা ছাত্রদলের কমিটি প্রসঙ্গে বাগছাসের আশানুরূপ ভূমিকা দেখতে না পেয়ে আমি বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে বাগছাসের ঢাবি শাখার সদস্য সচিব মহির আলম বলেন, আমরা শিবিরের গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। ছাত্রদলের হলের কমিটির ব্যাপারে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। তাই তিনি যে কারণ উল্লেখ করেছেন তা যুক্তিযুক্ত নয়।
তিনি বলেন, ডাকসুকে কেন্দ্র করে অনেকেই লাইমলাইটে আসার চেষ্টা করছেন। এটিও এমনটাই হতে পারে। তার পদত্যাগের বিষয়ে আমরা আনুষ্ঠানিক কোন বার্তা পাইনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত