ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওবায়দুল কাদেরের কথায় আ.লীগের অর্থের উৎস ফাঁস
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতায় অবস্থিত একটি ‘গোপন পার্টি অফিস’ থেকেই বর্তমানে আওয়ামী লীগের নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই প্রতিবেদনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি সাক্ষাৎকারও তুলে ধরা হয়।
সেখানে তিনি স্বীকার করেন, ওই কলকাতার পার্টি অফিস থেকেই বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে এবং দলীয় নির্দেশনা পাঠানো হচ্ছে।
প্রতিবেদনে প্রশ্ন তোলা হয় ভার্চুয়াল মাধ্যমে কার্যক্রম পরিচালনার ব্যয় তুলনামূলকভাবে কম হলেও ভারতে অবস্থানরত নেতাকর্মীদের ব্যক্তিগত খরচ কীভাবে মেটানো হচ্ছে?
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন,“সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতা-কর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কর্মীরা এখানে কষ্ট করেই আছেন তবে মনোবলই আমাদের সম্বল।”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন।
“নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রচার করেছিল এই সরকার তাতে তারা গত এক বছরে সব দিক থেকেই ব্যর্থ হয়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে, বিচারব্যবস্থা প্রহসনে দাঁড়িয়ে আছে। তারা সব ব্যর্থতার দায় শেখ হাসিনা ও ভারতের ওপর চাপাচ্ছে। যেন ‘ইন্ডিয়া ফোবিয়া, হাসিনা ফোবিয়া’ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন,“এক বছর পরে তাদের নিয়ে সেই উন্মাদনা আর নেই। মানুষ এখন আর বিভ্রান্ত হচ্ছে না। বাস্তবতার ভিত্তিতে সরকারের মূল্যায়ন করছে। অনেকেই বলছেন শেখ হাসিনার সময়েই ভালো ছিলাম।”
আওয়ামী লীগ নেতারা কতদিন বিদেশে থাকবেন এমন প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন,“দিনক্ষণ ঠিক করে তো রাজনৈতিক লড়াই হয় না তবে লড়াই ছাড়া উপায়ও নেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব