ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
চেন্নাইয়ের হলুদ জার্সিতেই থাকার প্রতিশ্রুতি ধোনির
সম্প্রতি ৪৪তম জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। বয়স বাড়ার সাথে সাথে ক্রিকেট মাঠে তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোনিভক্তদের মনেও বাড়ছে উদ্বেগ। আগামী মৌসুমেও কি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সিতে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নের উত্তরে ধোনি নিজে যা জানালেন, তাতে তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আগামী আইপিএল মৌসুমে খেলবেন কিনা। উত্তরে তিনি বলেন, "এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন আমি আবার হলুদ জার্সি পরব কিনা, তার উত্তর হল, আমি সবসময় হলুদ জার্সিই পরব। সেটা খেলোয়াড় হিসেবে কিনা, তা অন্য বিষয়।"
এই মন্তব্যের মধ্যে দিয়েই চেন্নাই সুপার কিংসের সাথে তাঁর ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ধোনি। তিনি আরও যোগ করেন, "আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব। আগামী ১৫-২০ বছরও চেন্নাইয়েই থাকব।" তাঁর এই কথা শুনে উপস্থিত সমর্থকেরা আনন্দে ফেটে পড়েন।
তবে সমর্থকদের উল্লাস দেখে ধোনি হাসিমুখে স্পষ্ট করে দেন যে, তাঁর পক্ষে আগামী ১৫-২০ বছর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, "আমি খেলি বা না খেলি, আমাকে সবসময় হলুদ জার্সিতেই দেখা যাবে। চেন্নাইয়ের সঙ্গে আমার এই বন্ধন কখনও ছিঁড়বে না। এখানকার মানুষের থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তা ভারতের আর কোথাও পাইনি। তার প্রতিদান তো আমাকে দিতেই হবে।"
গত তিন বছর ধরেই ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার জল্পনা চলছে। ২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন করার পর তিনি জানিয়েছিলেন, সমর্থকদের ভালোবাসার টানে আরও এক বছর খেলতে চান। গত দুটি মৌসুমে তাঁর খেলাতেও বয়সের ছাপ স্পষ্ট। বিশেষ করে হাঁটুতে অস্ত্রোপচারের পর বেশিক্ষণ ব্যাট করতে তাঁর সমস্যা হচ্ছিল।
গত মৌসুমে চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় ধোনিকে আবারও অধিনায়কত্বের দায়িত্ব নিতে হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, আগামী মৌসুমে রুতুরাজই অধিনায়ক হিসেবে ফিরবেন। কিন্তু নিজে খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন কিনা, সেই বিষয়টি ধোনি এখনও রহস্যের চাদরেই ঢেকে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)