ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
জনগণের চাওয়া ছিল রমজানের আগেই জাতীয় নির্বাচন : সালাহউদ্দিন আহমদ
আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা জনগণের স্পষ্ট দাবি ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “জনগণ এখনই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল-এটাই শুধু জনদাবি নয়, রাজনৈতিক বাস্তবতাও।”
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি যে চিঠি পাঠিয়েছেন, এটি গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। নির্বাচন কমিশনও এই চিঠির জন্য অপেক্ষায় ছিল। পুরো জাতি অপেক্ষা করছিল। আমরাও জানি, প্রধান উপদেষ্টা বিচার ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে চাচ্ছিলেন। তিনি দৃশ্যমান অগ্রগতির পরিপ্রেক্ষিতে অবশেষে সন্তুষ্ট হয়েছেন।
তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে আলোচনার সময়ও নির্বাচন বিষয়ে ঐকমত্য হয়েছিল। পরবর্তীতে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন নির্বাচনের আগে সংস্কার ও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। এখন সেটি বাস্তবায়নের পথে রয়েছে।
তিনি বলেন, সংস্কার ও বিচারিক অগ্রগতির প্রশ্নে কমিশনের সঙ্গেও আলাপ-আলোচনার মাধ্যমে একটি সম্মিলিত অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্যও গড়ে উঠছে। এখন আমরা জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদ তৈরির প্রস্তুতিতে রয়েছি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা, বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কার ইস্যুতে আলোচনা তীব্রতর হয়েছে। এমন প্রেক্ষাপটে রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)