ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
জুলাই শহীদদের নতুন গেজেট প্রকাশ, বাদ পড়লেন ৮ জন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাদ দিয়ে নতুন একটি গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫”-এর (খ) ধারা এবং রুলস অব বিজনেস অনুসারে ওই আটজনের গেজেট বাতিল করা হয়েছে।
বাদ পড়া আটজন হলেন- টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), ঢাকা সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)।
উল্লেখ্য, সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা দুই দফায় গেজেট আকারে প্রকাশ করেছে যেখানে মোট ৮৪৪ জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সরকার তাদেরকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করছে, পাশাপাশি প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতাও দিচ্ছে। এছাড়াও পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার ও পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে