ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
টাইগারদের লক্ষ্য এশিয়া কাপ, শুরু হচ্ছে প্রস্তুতি
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দ্বিপাক্ষিক দুটি সিরিজ শেষে কিছুদিন বিশ্রামে ছিলেন। সেই বিরতির পর এবার টাইগাররা এশিয়া কাপের প্রস্তুতিতে ফিরছে।
আগামীকাল (বুধবার) সকাল ৮টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প।
প্রথম ধাপে এই অনুশীলন ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। শুরুতে ক্রিকেটারদের প্রস্তুতি পর্ব পরিচালনা করবেন ফিটনেস ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। এরপর কয়েকদিন বিরতির পর দ্বিতীয় ধাপে ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট থেকে, যা অনুষ্ঠিত হবে সিলেটে।
এশিয়া কাপের আগে ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে।
সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। এর আগে তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে বিসিবি। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর