ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা তদন্তে কমিটি গঠন
ডুয়া নিউজ : মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গেটের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কর্মসূচি পালনকালে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কর্মসূচির শুরুতে দুপুর আড়াইটা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে যান।
জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিকেলে তাদের সাক্ষাতের কথা ছিল। ওইসময় সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। কিন্তু ঘটনাচক্রে অপেক্ষারত সেই শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ সদস্যরা। এ সময় বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সচিবালয় গেটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনও এক মুহূর্তে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও খবর পাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক