ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্র সংস্কার ইস্যুতে তাসনিম জারার কড়া বার্তা
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক সংস্কার ছাড়া অন্য কোনো পথ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (৪ আগস্ট) এক আয়োজনে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পেছনে যে উদ্দেশ্য ছিল এক বছর পেরিয়ে গেলেও তা পূরণ হয়নি। তবে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই রাষ্ট্রের সংস্কার অনিবার্য। এই প্রশ্নে কোনো আপস হবে না। সংস্কার ছাড়া কোনো সমাধান মানা হবে না।
তাসনিম জারা আরও বলেন, যে সংবিধান নিজের নাগরিককে গুম ও হত্যার অধিকার দেয় সেই সংবিধান আমাদের প্রয়োজন নেই। যে পুলিশ নাগরিকের ওপর গুলি চালায় সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী বা পুলিশের সংস্কার কতদূর এগিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এনসিপির এই নেত্রী উল্লেখ করেন, রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের অভ্যুত্থান বারবার ঘটবে। এনসিপি এই আন্দোলনকে শেষ না হওয়া একটি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে দেখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি