ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের যে সুখবর দিল সরকার
ডুয়া ডেস্ক :এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না। ফলে হয়রানি কিছুটা লাঘব হবে।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবুল কালাম আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
সরকার প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।
এর আগে ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ