ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ শাখা
ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শোক কাটিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে সীমিত পরিসরে খুলছে উত্তরার মাইলস্টোন কলেজ। রোববার (৩ আগস্ট) থেকে কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারবেন, তবে আপাতত কোনো ধরনের প্রাতিষ্ঠানিক পাঠদান কার্যক্রম চলবে না।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় মাইলস্টোন কলেজের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক অবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধীরে ধীরে শিক্ষা কার্যক্রমে ফেরার পরিকল্পনা করা হয়েছে।
শেখ ফরিদ বলেন, "বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। তাই আমরা আগামীকাল সীমিত পরিসরে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্যই ক্যাম্পাসে আসা-যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শুরুতে কোনো ক্লাস হবে না।
পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণি কার্যক্রমও শুরু হবে। আগামী বুধবার (৬ আগস্ট) সপ্তম ও অষ্টম শ্রেণির এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস খোলা হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিষ্ঠানটির স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়, যার ফলে বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন। [২৪] সেই শোকাবহ ঘটনার পর এই প্রথম প্রতিষ্ঠানটি খোলার সিদ্ধান্ত নেওয়া হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ