ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
গুম-হত্যার অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল
ডুয়া নিউজ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব পাসপোর্ট বাতিলের কারণ হিসেবে তারা জুলাই-আগস্টের গণহত্যা এবং গুমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের উল্লেখ করেছে।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই ৯৭ জনের মধ্যে ৭৫ জনকে গণহত্যায় এবং ২২ জনকে গুমের সঙ্গে জড়িত থাকার কারণে পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক বা লাল পাসপোর্টও বাতিল করা হয়েছে। একইসঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে।
আবুল কালাম আজাদ বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই-পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এসএমএস পান। এসএমএস সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে। এসএমএস সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে।
উপ-প্রেস সচিববলেন, এছাড়া দাফতরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ