ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘জাতীয় সরকার গঠন করবে বিএনপি’
আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে সব দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জাতীয় সরকার’ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেছেন, ‘দেশ ও জাতির কল্যাণেই জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে তো আর একটি জাতীয় সরকার গঠন করা সম্ভব নয়।’
‘যারা আমাদের সঙ্গে আন্দোলন ও সংগ্রামে ছিলেন, যারা আমাদের সঙ্গে একমত তাদের নিয়েই ঐকমত্যের ভিত্তিতে এটি গঠিত হবে’, যোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মূলত প্রস্তাবিত সব সংস্কার বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার কথা বলেছি।’
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণের মূল চেতনা এটাই যে আমরা একসঙ্গে এ সংস্কার বাস্তবায়ন করব’ বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ভয় নেই। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারের নির্বাচনি প্রস্তুতিতে সন্তুষ্ট।’
ফখরুল আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না। যেখানে আওয়ামী লীগ নেই সেখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত