ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশেষ সুবিধা নিয়ে সরকারি গ্রেডে পরিবর্তন
সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে অর্থ মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে।
বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করে।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডের ভিত্তিতে নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ গ্রেড-ই এখন থেকে বিবেচনায় নেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অর্থ বিভাগের ৩ জুন ও ২৩ জুনের ১৬৫ নম্বর প্রজ্ঞাপনমূলে যে বিশেষ সুবিধা প্রদানের কথা বলা হয়েছিল, তার প্রয়োগেও গ্রেড বলতে টাইম স্কেল-সিলেকশন গ্রেড-উচ্চতর গ্রেড নয় শুধু মাত্র মূল পদের গ্রেড বা সাবস্টেনটিভ গ্রেড বোঝাবে।
এর আগে ২৩ জুন জারি করা প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা করেছিল অর্থ বিভাগ। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সামরিক ও বেসামরিক উভয় খাতের রাজস্বভুক্ত কর্মকর্তারা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি কারা এই সুবিধা পাবেন এবং কোন গ্রেডভেদে কত টাকা করে বাড়তি সুবিধা পাওয়া যাবে, তাও সেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
এই নির্দেশনার ফলে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়ার ভিত্তিতে অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ থাকছে না। বরং, মূল পদের নির্ধারিত গ্রেডই হবে বিশেষ সুবিধা পাওয়ার যোগ্যতার ভিত্তি।
নতুন নির্দেশনার ফলে কিছু কর্মকর্তার বাড়তি সুবিধা কমে গেলেও, গ্রেড সংক্রান্ত স্বচ্ছতা ও অভিন্ন নীতিমালা প্রতিষ্ঠার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে