ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পিএসসিতে নাশকতাকারী সন্দেহে যুবক আটক
রাজধানীর আগারগাঁওস্থ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয়ে নাশকতার উদ্দেশ্যে প্রবেশ করা এক যুবক আটক হয়েছেন। পিএসসি’র কর্মকর্তারা জানিয়েছেন, ওই যুবক আগুন লাগানোর পরিকল্পনা নিয়ে পিএসসিতে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পিএসসি কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে এবং পরে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) বিল্লাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক যুবকটির নাম আল আমিন (৩৯)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুবর্ন খোলা গ্রামের আবুল হোসেনের পুত্র এবং বর্তমানে ঢাকার কাফরুলের ইব্রাহিমপুরে বাস করছেন।
পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানান, "পিএসসির আন্ডারগ্রাউন্ড থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।"
নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, "আন্ডারগ্রাউন্ডের যে স্থানে অভিযুক্তকে আটক করা হয়েছে, সেখানে বৈদ্যুতিক তার রয়েছে। এখানে কেউ চুরি করতে আসবে না। সুতরাং আমাদের ধারণা, ওই ব্যক্তি পিএসসি ভবনে আগুন লাগানোর জন্যই সেখানে প্রবেশ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা।"
যদিও এই ঘটনায় চুরির মামলা কেন করা হয়েছে, এমন প্রশ্নে ওই কর্মকর্তা জানান, "বিষয়টি আমাদেরও বোধগম্য নয়। আন্ডারগ্রাউন্ডে চুরির মতো কিছু নেই। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ