ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ওবায়দুল কাদেরকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস ভারতীয় মিডিয়ায়
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ সম্প্রতি একটি প্রতিবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, অনুমোদনহীন টেলিগ্রাম গ্রুপ পরিচালনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থ সংগ্রহের অভিযোগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হারানোর পরও তিনি ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে টেলিগ্রাম প্ল্যাটফর্মে শেখ হাসিনার উপস্থিতিতে ভার্চুয়াল আলোচনায় অংশ নিতে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠে এসেছে। এতে ওবায়দুল কাদেরকেই এই অর্থনৈতিক লেনদেনের কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামী ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। তার আগেই দলটির অভ্যন্তরে অস্থিরতা চরমে পৌঁছেছে। নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা এখন ভার্চুয়াল মাধ্যমকেই মূল সাংগঠনিক মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। এসব টেলিগ্রাম গ্রুপে ২০ থেকে ৩০ হাজারের বেশি সদস্য রয়েছে যেগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতারা।
অভিযোগ রয়েছে, ওবায়দুল কাদের নিজে প্রতিদিন একাধিক গ্রুপে অংশ নেওয়ার সময়সূচি ঠিক করেন এবং মাঝে মাঝে “ঢাকা ঘেরাও” করার আহ্বান জানালেও কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা দেন না।
দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ ১৮ কে বলেন, “কর্মীরা এখন তাকে প্রত্যাখ্যান করছে। তিনি নিজের অবস্থান ধরে রাখতে টেলিগ্রামে অসংখ্য গ্রুপ খুলেছেন যেগুলো আসলে দলের জন্য নয় বরং অর্থনৈতিক প্রতারণার অংশ।” তিনি আরও জানান, দলের একাধিক সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলে ওবায়দুল কাদের অর্থ নিয়েছেন এমন তথ্য ইতোমধ্যে শীর্ষ নেতৃত্বের হাতে এসেছে।
এই প্রতিবেদন সামনে আসার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ ভার্চুয়াল রাজনীতির ধারার ওপর প্রশ্ন উঠেছে। পাশাপাশি টেলিগ্রামের ভূমিকা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে