ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চীনের অর্থায়নে ২৪৪ কোটি টাকায় ঢাবিতে হবে ছাত্রী হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫০০ ছাত্রীকে আবাসনের সুযোগ দিতে চীন সরকারের অর্থায়নে ২৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী হল। এরইমধ্যে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের কাছে পাঠিয়েছে। অনুমোদন পেলে দ্রুতই প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের সহায়তায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে এই হল নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলছে। চূড়ান্ত অনুমোদন মিললেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে এবং এতে ১৫০০ ছাত্রী আবাসনের সুযোগ পাবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শুধু এই প্রকল্প নয়, ঢাবির শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আরও দুটি বড় প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিও চলছে। উপাচার্য ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগমের সঙ্গে বৈঠক করে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প (ফেজ-১)’ একনেকে অনুমোদিত হয়েছে। ২,৮৪১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে ৪১টি বহুতল ভবন নির্মিত হবে যার মধ্যে থাকবে ১৬টি আবাসিক হল ও ভবন, ৮টি একাডেমিক ভবন, ৯টি শিক্ষক আবাসন, নতুন মাল্টিপারপাস ভবন, আধুনিক মেডিকেল সেন্টার, প্রশাসনিক ভবন, মসজিদ, গ্যালারি ও ডরমেটরি এবং কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)