ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেনানিবাসে যে কৌশলে আশ্রয় নেন সাবেক আইজিপি
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজেই তুলে ধরেছেন ৫ আগস্ট সরকার পতনের দিন কীভাবে তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) আদালতে দেওয়া তার জবানবন্দিতে এ তথ্য উঠে আসে।
এতে তিনি জানান, ১৯ জুলাই থেকে প্রায় প্রতিদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হতো। এসব বৈঠকে অংশ নিতেন দুজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশীদ, র্যাব ও আনসারের মহাপরিচালক এবং এনটিএমসির জিয়াউল আহসানসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। বৈঠকগুলো থেকেই সরকারের নির্দেশনা ও কৌশল নির্ধারিত হতো।
জবানবন্দিতে মামুন বলেন, এক ‘কোর কমিটি’ বৈঠকে আন্দোলনের ছয় সমন্বয়ককে গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক চাপ প্রয়োগ ও নির্যাতন চালানো হয় এবং আন্দোলন প্রত্যাহারের জন্য গণমাধ্যমে বিবৃতি দিতে চাপ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ডিবি প্রধান হারুন অর রশীদকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘জিন’ নামে ডাকতেন কারণ তিনি রাজনৈতিক নির্দেশ বাস্তবায়নে ছিলেন সবচেয়ে কার্যকর।
সরকার পতনের দিন নিজের পালানোর কৌশলও জবানবন্দিতে উল্লেখ করেন মামুন। তিনি জানান, ৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টার এসে নামে পুলিশ হেডকোয়ার্টার্সে। সেই হেলিকপ্টারে করে তিনি তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন।
তিনি আরও জানান, ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন তিনি এবং এসব তথ্য ট্রাইব্যুনালে বিস্তারিতভাবে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। তিনি রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে এবং তাকে কারাগারে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত