ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে: দুলু
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত ধীরে ধীরে বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে ভারত এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, মালদ্বীপ-শ্রীলংকা ও বাংলাদেশসহ সব রাষ্ট্রকে অবহেলা করে ভারত নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে তারা বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।
তিনি আরও বলেন, ভারত সরকার ভুলে গেছে—একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।
বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে ভারত সুসম্পর্ক নষ্ট করতে চায় জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে। এ দেশে কখনও সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি জীবনহানির মতো ঘটনা ঘটে না।
বিএনপির এই নেতা বলেন, পতিত হাসিনা সরকার ও তার দোসরদের সব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দলমত, ধর্ম-বর্ণের মানুষ একত্র হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ