ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ভারত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৯০ জেলে ও নাবিক
ডুয়া ডেস্ক: ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া দুটি ফিশিং ট্রলার এবং তাদের সাথে থাকা ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ জন বাংলাদেশি পতেঙ্গায় এসে পৌঁছেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে তাদের বন্দরে এসে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বর্তমানে ফিরে আসা ট্রলার দুটি হচ্ছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’। এর আগে ৫ জানুয়ারি ভারতের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীসহ ৯৫ জন ভারতীয় জেলের মধ্যে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
৯ ডিসেম্বর বাংলাদেশে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড ওই ৭৮ জন জেলে-নাবিককে আটক করে। হিসেব অনুযায়ী, আটক জেলেদের মধ্যে ৪১ জন ‘এফভি লায়লা-২’ ট্রলারে এবং ৩৭ জন ‘এফভি মেঘনা-৫’ ট্রলারে ছিলেন।
‘এফভি লায়লা-২’ ট্রলারটি গত ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যাত্রা করেছিল এবং ২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। অপরদিকে ‘এফভি মেঘনা-৫’ ২৪ নভেম্বর সাগরে যায় এবং ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল।
ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করার পর উড়িষ্যাতে নিয়ে গিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। বর্তমানে তারা মুক্তির পর দেশে ফিরেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক