ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার
ক্ষমতার অপব্যবহার, রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার কিছু পর রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ডিবির যুগ্ম কমিশনার নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর খায়রুল হককে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে বয়সজনিত কারণে অবসরে যান। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর পদত্যাগ করেন।
বিচারপতি খায়রুল হকের কিছু রায় ও কার্যক্রম বিচার অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দেয়। অবসরের ঠিক আগে দেওয়া একটি রায়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন যা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে।
তার বিরুদ্ধে গত বছরের আগস্টে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন আদালতে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের জালিয়াতি, দুর্নীতি এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী