ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিশুদের বাঁচানোর চেষ্টা
লাইফ সাপোর্টে সেই শিক্ষিকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)। আগুনে দগ্ধ শরীর নিয়ে তিনি শিশুদের বাঁচাতে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন।
তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, তিনিই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "মাহরিন জানিয়েছে, স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল সে। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সে সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে।"
সরেজমিনে দেখা গেছে, বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহরিন চৌধুরী। বাইরে দাঁড়িয়ে তার স্বামী। তিনি স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, আর আহত হয়েছেন ১৭১ জন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস