ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
আমরা সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক : আমরা আইনি সহায়তা পরিসেবার প্রসার, সক্ষমতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক বাধা অতিক্রম করার মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (০৭ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে জুডিসিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে সেমিনারটি হয়।
প্রধান বিচারপতি বলেন, আমাদের সব প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে জনগণের সেবা করে এমন একটি বিচার বিভাগ তৈরি করা। ন্যায়বিচার অবশ্যই একটি বড় শহরের আদালত কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, জেলা পর্যায়ের বিচারক, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক