ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি খন্দকার মোশাররফের
নিজস্ব প্রতিবেদক : সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে বলে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলে পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে।
শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলেই চক্রান্তকারীদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মনে করেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কারণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনেরমুখী করা গেলে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও দাবি করেন তিনি।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ