ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৭ নভেম্বর ২০২৪ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভুশী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন। সহযোগী অধ্যাপক মো. আহসানুল হাদী অনুষ্ঠান সঞ্চালন করেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে হৃদয় রায় ও জেরিন আফরোজ এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মিতু আক্তার ও মো. খায়রুজ্জামান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করেন।
তিনি বলেন, ফারসি ভাষা ও সাহিত্য প্রায় ৬শ’ বছরের পুরানো। সমৃদ্ধ এই ভাষা ও সাহিত্য বিষয়ে গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনন্য ভূমিকা রয়েছে। ফারসি ভাষা ও সাহিত্য চর্চায় সহায়তার জন্য তিনি ইরানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এবং ইরান দীর্ঘদিনেরপরীক্ষিত বন্ধু। ইতিহাস, ঐতিহ্য, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের জনগণের গভীর মেলবন্ধন রয়েছে। দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমএ শ্রেণিতে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় । দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আসিফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ