ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আলোচনায় আমন্ত্রণ না পাওয়ায় যা বললেন জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার। যা দেশে সংঘাতময় পরিবেশ তৈরি করছে। আওয়ামী লীগসহ সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চান তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহবানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি। রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার জন্য আমন্ত্রণ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন দলের নেতা কর্মীরা।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার। যা দেশে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করছে।
আগামী দিনের নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চান জাতীয় পার্টি। তবে যারা গণহত্যায় দোষী তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা-সমাবেশ করতে না দিয়ে অবাঞ্চিত করা হচ্ছে।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ