ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
৩৫ বছর পর পরীক্ষায় বসে এক বিষয়ে ফেল
নাটোরের দেলোয়ার হোসেন দুলুর শিক্ষাজীবন থেমে গিয়েছিল তিন দশকের বেশি সময় আগে। তবে ৫২ বছর বয়সে এসেও শিক্ষা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাকে আবার ফিরিয়ে এনেছে পরীক্ষার কেন্দ্রে।
দুলু এবার কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হতে না পারায় এবছরও পাস করতে পারেননি তিনি। তবু হাল ছাড়েননি; আগামী বছর ফের পরীক্ষা দিয়ে পাস করার দৃঢ় আশাবাদ তার।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোশী গ্রামের বাসিন্দা দেলোয়ার বর্তমানে জামনগড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন দুলু। ১৯৮৫ সালে প্রাথমিক এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি লাভ করেন। কিন্তু ১৯৯০ সালে এসএসসি পরীক্ষার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা বহিষ্কৃত হন। ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সন্তানদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে গিয়ে আবারও পড়ালেখার প্রয়োজনীয়তা অনুভব করেন দুলু। গোপনে নবম শ্রেণিতে ভর্তি হন এবং এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।
দেলোয়ার হোসেন বলেন, "ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। একটি ঘটনার কারণে সব থেমে গিয়েছিল। এখন আবার সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই। সমাজের নানা কথার পরোয়া না করে পরীক্ষা দিয়েছি। যদিও এবার ইংরেজিতে পাস করতে পারিনি, তবে হাল ছাড়ছি না। আগামীবার সফল হবই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস