ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
এবার জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। তবে এবারও মেয়েরা ছেলেদের তুলনায় বেশি জিপিএ-৫ অর্জন করেছে।
২০২৫ সালের এসএসসি ও সমমানের ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, এ বছর মোট এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।
এছাড়া এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যেখানে ২০২৪ সালে এই হার ছিল ৮৩.০৪ শতাংশ। ফলে এ বছর পাসের হার ১৪.৯৫ শতাংশ কমেছে।
বোর্ড ওয়ারি ২০২৪ ও ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির তুলনামূলক বিশ্লেষণ-
ঢাকা বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৭০৭৬ জন। মেয়ে ১৯৯৯২ জন। মোট ৩৭০৬৮ জন।
- ২০২৪ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থী ২২৩৭৪ জন। মেয়ে ২৬৮১৬ জন। মোট ৪৯১৯০ জন।
রাজশাহী বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১০৩৬৫ জন। মেয়ে ১১৯৬২ জন। মোট ২২৩২৭ জন।
- ২০২৪ : ছেলে ১২৫৭৯ জন ও মেয়ে ১৫৪৯৫ জন। মোট ২৮০৭৪ জন।
কুমিল্লা বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৪৪০৭ জন। মেয়ে ৫৪৯৫ জন। মোট ৯৯০২ জন।
- ২০২৪ : ছেলে ৫২৬৪ জন ও মেয়ে ৬৮৩৬ জন। মোট ১২১০০ জন।
যশোর বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৭০৩৮ জন। মেয়ে ৮৩৭২ জন। মোট ১৫৪১০ জন।
- ২০২৪ : ছেলে ৯৩৩০ জন ও মেয়ে ১১৪৩১ জন। মোট ২০৭৬১ জন।
চট্টগ্রাম বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৫৪৯০ জন। মেয়ে ৬৩৫৩ জন। মোট ১১৮৪৩ জন।
- ২০২৪ : ছেলে ৫০৭৩ জন ও মেয়ে ৫৭৫০ জন। মোট ১০৮২৩ জন।
বরিশাল বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৪২৯ জন। মেয়ে ১৬৮৫ জন। মোট ৩১১৪ জন।
- ২০২৪ : ছেলে ২৬৩০ জন ও মেয়ে ৩৫১৫ জন। মোট ৬১৪৫ জন।
সিলেট বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৭৯১ জন। মেয়ে ১৮২৩ জন। মোট ৩৬১৪ জন।
- ২০২৪ : ছেলে ২৬১৬ জন ও মেয়ে ২৮৫৫ জন। মোট ৫৪৭১ জন।
দিনাজপুর বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৭৫১৬ জন। মেয়ে ৭৫৪৬ জন। মোট ১৫০৬২ জন।
- ২০২৪ : ছেলে ৮৮৫৯ জন ও মেয়ে ৯২৪৬ জন। মোট ১৮১০৫ জন।
ময়মনসিংহ বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৩১২৬ জন। মেয়ে ৩৫৫২ জন। মোট ৬৬৭৮ জন।
- ২০২৪ : ছেলে ৫৯৫২ জন ও মেয়ে ৭২২৪ জন। মোট ১৩১৭৬ জন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৪৮৮৭ জন। মেয়ে ৪১৭৯ জন। মোট ৯০৬৬ জন।
- ২০২৪ : ছেলে ৬৭৩৯ জন ও মেয়ে ৭৪৬৭ জন। মোট ১৪২০৬ জন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
- ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২২৯১ জন। মেয়ে ২৬৫৭ জন। মোট ৪৯৪৮ জন।
- ২০২৪ : ছেলে ১৯৩৭ জন ও মেয়ে ৩১৪১ জন। মোট ৪০৭৮ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস