ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি একাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগের বিবিএ ৩১তম ব্যাচের পরিচিতি সভা আজ বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মঈনউদ্দিন খান, অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী এবং আরএকে সিরামিকসের কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের বিবিএ প্রোগ্রাম পরিচালক সহযোগী অধ্যাপক আল-আমিন স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক আমিরুস সালাত বিভাগের বিস্তারিত কর্মকাণ্ড তুলে ধরেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে নিশাত তাসনিম এবং আহমেদ সাব্বির চৌধুরী বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের টিম ওয়ার্ক করতে হবে এবং উদ্ভাবনী চিন্তাশক্তি ও কর্মদক্ষতা অর্জনের প্রচেষ্টা চালাতে হবে। ভালো ক্যারিয়ার গঠনএবং কর্মক্ষেত্রে সফলতা অর্জনেরজন্য এসব গুণাবলী ও দক্ষতা অর্জন করা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ