ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
আমেরিকানরা কেমন আগ্রহ দেখাচ্ছে ইলন মাস্কের নতুন দলে?
টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও কোটিপতি এতে সমর্থন জানাতে আগ্রহ প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, "এই দল হবে ‘দুই প্রধান দলের বাইরে স্বাধীন একটি প্ল্যাটফর্ম’।"
পোস্টটির প্রতিক্রিয়ায় মার্কিন কোটিপতি মার্ক কিউবান ও সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা অ্যান্থনি স্কারামুচি ইতিবাচক সাড়া দেন এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
উল্লিখিত পোস্টে মাস্কের ঘোষণাকে ইমোজি দিয়ে স্বাগত জানান মার্ক কিউবান। পাশাপাশি তিনি জানান, তিনি ‘সেন্টার ফর কম্পেটিটিভ ডেমোক্রেসি’র সঙ্গে কাজ করেন এবং দলটি যেন নির্বাচনে অংশ নিতে পারে, সে জন্য প্রার্থিতা অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারেন।
অন্যদিকে এক্সে দেওয়া এক পোস্টে স্কারামুচি লিখেছেন, তিনি মাস্কের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী।
উল্লেখ্য, অ্যান্থনি স্কারামুচি ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে বরখাস্ত হন। এরপর তিনি ট্রাম্পবিরোধী অবস্থান গ্রহণ করেন এবং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন দেন।
অন্যদিকে, মার্ক কিউবানও এর আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এমনকি তাঁকে সহপ্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল বলেও গুঞ্জন রয়েছে।
ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক আরও শীতল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মাস্ক তাঁর এক্স পোস্টে জানান, প্রথম ধাপে আমেরিকা পার্টির লক্ষ্য হচ্ছে ‘দুই থেকে তিনটি সিনেট আসন ও ৮ থেকে ১০টি হাউস আসন দখল করা।’
তবে ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ গঠনের আনুষ্ঠানিক আবেদন ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কমিশনের সর্বশেষ নথিপত্রে ‘আমেরিকা পার্টি’ নামে একাধিক দলীয় নিবন্ধনের তথ্য পাওয়া গেলেও সেগুলোর সত্যতা নিয়ে সংশয় রয়েছে।
এখন প্রশ্ন হলো, মাস্কের নেতৃত্বে গঠিত এই নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা বাস্তব রূপ নেবে এবং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো