ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ভারত-বাংলাদেশ দুই দেশের জেলেদের হস্তান্তর সম্পন্ন
ডুয়া নিউজ: ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিতহয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল, ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ ফেরত আনা হয়েছে, অন্যদিকে ভারতীয় ছয়টি ফিশিং বোটও ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশের মৎস্য অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়।
আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং আশা করা যাচ্ছে, সোমবার (৬ জানুয়ারি) তারা চট্টগ্রামে পৌঁছাবেন। তাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এভাবে প্রত্যাবাসন কার্যক্রম শেষ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ