ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
‘আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে’
ডুয়া নিউজ: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার। দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরই হয়তো একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখব।
আজ শনিবার (০৭ ডিসেম্বর) বিআইডিএসের চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।
শিক্ষা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশে এখন যে সম্পদ আছে, তার অধিকাংশই কাগজে আছে কিন্ত বাস্তবে নেই। ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে কিন্ত ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, অবকাঠামো আছে, কিন্ত সম্পদ নেই। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতাভিত্তিক সমাজের দিকে যাব, সেটি নিয়েই এই সরকার কাজ করছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এজন্য অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সেটা সাধারণ মানুষের কাছে যায়। পাবলিক হেলথের জন্য আরও বেশি বরাদ্দ দেওয়া দরকার। কিন্ত সম্পদ তো সীমিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক